ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সরিষাবাড়ী : দোয়ায় অংশ নেন বিএনপি নেতা-কর্মীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপি’র সাবেক চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম  জন্মদিন উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট, শনিবার রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মুনারপাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগ এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পলাশ মিয়া ফারুকের ব্যবস্থাপনায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি চাঁন মিয়া চানু, উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মজিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রনজু মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক লিটন মিয়া, সদস্য সচিব সোহাগ মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব সরকার প্রমুখ। সভা পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের যুগ্মআহবায়ক সুজল মাহমুদ।

এতে অন্যানের মধ্যে ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য রিফাত আহমেদ বিজয়, ইউনিয়ন ছাত্রদলের অর্থ বিষয়ক সম্পাদক সিফাত আহমেদ জয়। কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজীব মিয়া, যুগ্মআহবায়ক শাকিল মাহমুদ, সদস্য জাহিদ হাসান সোহাগ, সাবেক ছাত্রনেতা শামীম হোসেন, মেহেদী হাসান রিংকুসহ অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ জনগণ অংশ নেন।

আলোচনা সভায় পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির বলেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশ গঠনে তার বিভিন্ন দূরদর্শী পদক্ষেপের কথা স্মরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে হবে।

আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের অগ্রযাত্রার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া পরিচালনা করেন মাওলানা ফরহাদ হোসেন।

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬