ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ

শেরপুর : তুলা চাষিদের হাতে কৃষি প্রণোদনার উপকরণ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরে তুলা ফসলের আবাদ বৃদ্ধি এবং চাষীদের তুলা চাষে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক তুলা চাষীদের মধ্যে দুই লাখ ৪০ হাজার টাকা মূল্যের বীজ, সার, কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ১৫ জুলাই, বুধবার বিকালে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রণোদনা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল। ময়মনসিংহ অঞ্চলের তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. খালেদা ইয়াছমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তুলা উন্নয়ন কর্মকর্তা ইসরাইল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, কবি রফিক মজিদ, তুলা চাষী ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম কমল বলেন, বাংলাদেশে গার্মেন্টস শিল্প অন্যতম শিল্প। এই শিল্প খাত থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে থাকি। গার্মেন্টস শিল্পের অন্যতম কাঁচামাল সূতা। আর এটি আমাদের বিদেশ থেকে আমদানী করতে হয়। তাই আমদানি নির্ভরতা কমাতে সূতা উৎপাদনের জন্য তুলার চাষ বাড়িয়ে এটিকে জনপ্রিয় ফসলে রূপান্তরিত করতে হবে। এটি ঠিকমত চাষাবাদ করতে পারলে এ থেকে অন্য ফসলের চেয়ে বেশি লাভবানও হওয়া যায়। তাই তিনি সরকারের পক্ষ থেকে দেওয়া প্রণোদনাকে সঠিক ব্যবহারের আহবান জানান তুলা চাষীদের প্রতি।

তুলা উন্নয়ন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন জানান, জেলায় এক বিঘা করে জমির মালিক মোট ৩০০ চাষির মধ্যে প্রত্যেককে আট হাজার টাকা মূল্যের বীজ, সার, কীটনাশসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ

আপডেট সময় ১০:৪০:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬