ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে

মাদারগঞ্জ : সমিতির আমানতকারীদের পক্ষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুব আলম রতন। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষক মাহাবুব আলম রতন উপজেলার চর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ জুন, সোমবার দুপুরে সমবায়ের আমানত উদ্ধারের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেন মাহাবুব আলম রতন। অভিযোগ রয়েছে, তিনি আন্দোলনকারীদের উসকে দিয়ে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচিতে যুক্ত করেন। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে প্রবেশে বাধা দেন। ২৩ জুন, মঙ্গলবার সরকারি অফিসের কার্যাক্রম বন্ধ ঘোষণা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে উপজেলাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, ২৩ জুন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আন্দোলনরত গ্রাহকেরা উপজেলা পরিষদ চত্বর ঘেরাও করেন। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এতে সাধারণ সেবা প্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। এ সময় আন্দোলনকারীরা সমবায়ের আমানতের অর্থ উদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয়দের অভিযোগ, মাহাবুব আলম রতন দীর্ঘদিন ধরে সমবায় সমিতির টাকা উদ্ধারের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হন না বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, তিনি ইচ্ছে মতো বিদ্যালয়ে আসা-যাওয়া করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহাবুব আলম রতন এ প্রতিবেদককে বলেন, তিনি ইতিমধ্যে একটি কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। তবে সেটি তার বক্তব্যকে কেন্দ্র করে নয় বলে দাবি করেন। তিনি বলেন, সমবায়ের কর্মকর্তা-কর্মচারীদের তিনি ‘প্রতারক’ ও ‘ডাকাত’ বলেছেন, কিন্তু সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে কোন বক্তব্য দেননি।

তবে এ ধরনের বক্তব্যের ভিডিও থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ফোনটি অর্থ উদ্ধার কমিটির সাবেক আহ্বায়ক শিবলুল বারী রাজুর হাতে তুলে দেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান এ প্রতিবেদককে বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন অনেকেই।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে

আপডেট সময় ১১:২৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬