যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী জামালপুরবাসীদের সামাজিক সংগঠন ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র নব-নির্বাচিত কমিটির জমজমাট অভিষেক গত ১৪ জুন, রবিবার সন্ধ্যায় উডসাইডের গুলশাল টেরেসে অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর জেলার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং কম্যুনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কুইন্স প্যালেস মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জ্যেষ্ঠ সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী আজহারুল হক মিলন, গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ, ফোবানার কর্মকর্তা আবু জোবায়ের দারা।
অভিষেক অনুষ্ঠানে অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ আশরাফ হোসেন, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক খান, জ্যেষ্ঠ সহ-সভাপতি বেলাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক সভাপতি নাজমুল হক, বর্তমান উপদেষ্টা ডাক্তার লাবলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রহমান, কার্যকরী সদস্য আবু খন্দকার মুরাদ, নাসির ইকবাল, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম।
পরে নব-নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান উপদেষ্টা ডাক্তার লাবলু।

শপথ নেয়া সমিতির কর্মকর্তারা হলেন- সভাপতি মোহাম্মদ আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক খান, সহ-সভাপতি বেলাল আহমেদ, মোহাম্মদ মাইনুল ইসলাম, খন্দকার সালমান, সিদ্দিকী আকবর বিদ্যুৎ, মোহাম্মদ জাহের আলী, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ নূরুল ইসলাম, সাইফ আলী, সাংগঠনিক সম্পাদক শাকিল মাহমুদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ হক জনি, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, ক্রীড়া সম্পাদক মাহিদ জিয়ান, সাংস্কৃতিক সম্পাদক শাকিলা রুনা, সমাজ কল্যাণ সম্পাদক ছায়েদুর রহমান, দপ্তর সম্পাদক লুৎফর রহমান লিমন, মহিলা সম্পাদিকা মনোয়ারা বেগম, কার্যকরী সদস্য মোহাম্মদ নাজমুল হক, খন্দকার আবু মুরাদ, নাসির ইকবাল, আহম্মদ রেজা খান পিপলু, আতিকুল্লাহ অতিক, এনামুল ইসলাম খান, মোখলেসুর রহমান, মশিউর রহমান, সৈয়দ আহমেদ বাবলা, মেহেদী হাসান মুন, ফয়েজুর রহমান, মাহমুদুল হাসান, শরিফুল রাজী, মোশারফ হোসেন খান, জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম ও বাবলী সোম।
নব-নির্বাচিত কর্মকর্তা এবং প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন নতুন প্রজন্মের শিশু-কিশোরেরা।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন শাহ নেওয়াজ নব-নির্বাচিত কমিটির সব সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, সব ভাল কাজের সঙ্গে গোল্ডেন এজ হোম কেয়ার আছে। আগামী দিনেও থাকবে। সামাজিক সংগঠনের কাজ হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। আশা করি আপনারা সেই দায়িত্ব পালন করবেন।
নব-নির্বাচিত সভাপতি সভাপতি মোহাম্মদ আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক খান তাদের উপর দায়িত্ব দেওয়ার জন্য জামালপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
সহ-সভাপতি বেলাল আহমেদ অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০২৬-২৮ সালের নবগঠিত কমিটি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনকের কার্যক্রমে নতুন গতি ও প্রাণ সঞ্চার হয়েছে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি প্রবাসে বসবাসরত জামালপুরবাসীর মধ্যে উৎসবের আবহ সৃষ্টি করে।
অনুষ্ঠানের শেষে সংগীত পরিবেশন করেন জহুরা আলিম, আতফাব জনি এবং আহমেদ খান পিপলু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লাভলী ও পিপলু।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 


















