ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কশীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

বকশীগঞ্জ : গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও মুরাদ হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৩ জুন, শনিবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

পৌর শহরের নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। ওই কর্মসূচির আওতায় কক্সবাজার জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় বকশীগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হল। বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, ডুমুরতলা বিট কর্মকর্তা রকিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

কশীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

আপডেট সময় ১০:৩৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬