ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী দেওয়ানগঞ্জে ভিজিএফ চাল বিতরণ শুরু ইসলামপুরে নকল সিগারেটে বাজার সয়লাব সংসদ সদস্য বাবুলকে মাদারগঞ্জ কলেজ শিক্ষক সমিতির সংবর্ধনা মাহমুদপুরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য আমি এ পর্যন্ত এসেছি : ড. নিলোফার এমপি জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না : পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল ফ্যামিলি কার্ড বিতরণে হাসি ফুটলো ১২৯৫ পরিবারে

দেওয়ানগঞ্জে ভিজিএফ চাল বিতরণ শুরু

দেওয়ানগঞ্জ : বাহাদুরাবাদ ইউনিয়নে বিতরণ করা হয় ভিজিএফ চাল। ছবি : বাংলারচিঠিডটকম

আসন্ন ঈদউল আযহা উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ভিজিএফ কর্মসূচির চাল বিনামূল্যে বিতরণ শুরু হয়েছে।

১৭ মে, রবিবার সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে চাল বিতরণ করা হয়। চাল বিতরণের সময় উপস্হিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো শাজাহান আলী, নিযুক্ত কর্মকর্তা উপজেলা কৃষি উপ সহকারী কর্মকর্তা কামরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আনছার আলী প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খবিরুজ্জামান এ প্রতিবেদেকে জানান, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে উপজেলার আটটি ইউনিয়নে ৪৬ হাজার ৭১১টি পরিবারের অনুকূলে ১০ কেজি হারে ৪৬৭ দশমিক ১১০ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। এর মধ্যে উপজেলার ডাংধরা ইউনিয়নে সাত হাজার ৬০৬ জন, চরআমখাওয়া ইউনিয়নে সাত হাজার ৪০৩ জন, পাররামরামপুর ইউনিয়নে সাত হাজার ১৭২ জন, হাতীভাঙ্গা ইউনিয়নে তিন হাজার ৮৮৯ জন, বাহাদুরাবাদ ইউনিয়নে সাত হাজার ৭৪০ জন, চিকাজানি ইউনিয়নে পাঁচ হাজার ৩৭ জন পরিবার, চুকাইবাড়ী তিন হাজার ৫৫৮ জন, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নে তিন হাজার ৩০৬ জনকে এই চাল দেওয়া হবে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এ প্রতিবেদককে বলেন, ঈদুল আযহা উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। চাল বিতরণে যাতে কোন প্রকার অনিয়ম না হয় এর জন্য তদারকি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে ভিজিএফ চাল বিতরণ শুরু

আপডেট সময় ১০:১১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬