ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক জুলাই গণঅভ্যুত্থান দিবস : বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে ১১ দলের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে বিজয় মিছিল সমাবেশ হাসিনাবিরোধী আন্দোলনে এক ছিলাম, এখনও এক থাকতে হবে : শামীম তালুকদার অভিনন্দন তরুণ প্রতিশ্রুতিশীল চিকিৎসক জুনায়েদ বিন জাকিরকে অর্থ আত্মসাত : আল আকাবা সমিতির পরিচালক ওয়াহেদ গ্রেপ্তার বকশীগঞ্জে ঐতিহাসিক জুলাই স্মরণে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড

জামালপুর শহর বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

জামালপর : কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর শহর শাখার উদ্যােগে ১১ মে, সোমবার বিকালে জামালপুর পৌরসভা সংলগ্ন শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী’র সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ১৭টি বছর নেতা-কর্মীরা জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। জামালপুরের রাজনীতির ধারাবাহিকতাসহ গত ১৭ বছরে নানা প্রতিকূলতায় জেল-জুলুম, হামলা, মামলার মধ্য দিয়ে নেতৃবৃন্দ আমাদের পাশে থেকেছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি দীর্ঘ ৩০ বছরের লালিত স্বপ্ন আল্লাহ তায়ালা কবুল করেছেন।

তিনি আরও বলেন, আপনাদের পরিশ্রম, সংগ্রাম, ত্যাগ ও জামালপুরবাসীর অবদানে গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। প্রায় এক লাখ ভোটের ব্যবধানে জামালপুর সদর থেকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। এই অবদান কিছুতেই অস্বীকার করার সুযোগ নাই। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।

জামালপর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন প্রমুখ।

কর্মীসভায় জামালপুর শহর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

জামালপুর শহর বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৫৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬