ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

জামালপুর : সনাক ও ইয়েস গ্রুপের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে গণপরিবহনে হয়রানি ও অনিয়ম বন্ধ করে যাত্রীবান্ধব সেবার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে সচেতন নাগরিক কমিটি-সনাক ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট-ইয়েস এই মানববন্ধনের আয়োজন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে ইয়েস দলনেতা উমর ফারুকের সভাপতিত্বে সনাক জামালপুরের সভাপতি শামীমা খান, সহ-সভাপতি এ. কে. এম. আশরাফুজ্জামান স্বাধীন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) এর সহ-সভাপতি আইনজীবী ইউসুফ আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে ইলাহী মাকাম, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পদাক ও সমকালের সাংবাদিক সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, সনাক সদস্য মনোয়ারা খানম, রফিকুজ্জামান মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।

সনাক জামালপুরের সভাপতি শামীমা খান বলেন, জামালপুরের গণপরিবহনের সেবা বিশেষ করে বাস সেবা মুষ্টিমেয় কিছু সুবিধাভোগীর দখলে রয়েছে। এর থেকে বের হয়ে আসতে হবে। সনাকের আন্দোলনের ফলে জামালপুরে বিআরটিসি বাস সার্ভিস চালু হলেও তাদের সেবা নিয়ে অভিযোগের শেষ নেই। জামালপুরের ২৬ লাখ মানুষ আর কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্পের বিষফোড়া এখানকার বাস সার্ভিস। টেকসই উন্নয়ন অর্জনের ক্ষেত্রে এটি বড় বাঁধা। জামালপুরে বাস এবং রেল সেবার ক্ষেত্রে এখন যে অব্যবস্থাপনা রয়েছে তা প্রতিরোধ করতে হবে এবং এ বিষয়ে সবাইকে উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে।

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

আপডেট সময় ০৯:১৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬