ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মাদারগঞ্জে দুটি সংগঠনের বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষবরণ

মাদারগঞ্জ : উদয়ন সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সংস্থা এবং মাদারগঞ্জ সাহিত্য পরিষদের বৈশাখী শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ।

১৪ এপ্রিল, মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে মাদারগঞ্জ উদয়ন সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সংস্থা এবং মাদারগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন মাদারগঞ্জ উদয়ন সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক রাকিবুল ইসলাম লিটন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, মাদারগঞ্জ উদয়ন সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সংস্থার সদস্য কামরুল হাসান সুজন, মোকসেদুর রহমান বেলাল, রকিব হাসনাত, পৌর বিএনপির সহসভাপতি মাজেদ মোল্লা, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান টুটুল, যুগ্ম আহবায়ক নাজমুল হাসান খান সৌরভসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বর্ণিল সাজ, মুখোশ ও প্ল্যাকার্ডে সাজানো শোভাযাত্রা উপজেলাজুড়ে সৃষ্টি করে উৎসবের আমেজ।

শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ, ভর্তা পরিবেশন করা হয়।

মাদারগঞ্জ উদয়ন সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক রাকিবুল ইসলাম লিটন বলেন, বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে আমাদের শেকড়ের সঙ্গে পরিচিত করে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করে।

উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস বলেন, বৈশাখ আমাদের ঐক্য ও আনন্দের প্রতীক। এই আয়োজন শুধু একটি উৎসব নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি, সংস্কৃতির বৈচিত্র্য এবং ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত। সকল ভেদাভেদ ভুলে আমরা যেন এ উৎসবের মাধ্যমে নতুন করে একতাবদ্ধ হতে পারি- এটাই আমাদের প্রত্যাশা।

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মাদারগঞ্জে দুটি সংগঠনের বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষবরণ

আপডেট সময় ১০:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬