ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

বকশীগঞ্জে বর্ষবরণ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

বকশীগঞ্জ : নববর্ষ উপলক্ষ্যে শোভাযাত্রা বের করে উপজেলা প্রশাসন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাঙালির অবিচ্ছেদ্য প্রাণের উৎসব বর্ষবরণ ও পহেলা বৈশাখ নববর্ষ উদযাপিত হয়েছে।

বর্ষবরণ উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪ এপ্রিল, মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে পান্তা ভাতের আয়োজন করা হয়। এছাড়াও বর্ণ্যাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

শোভাযাত্রায় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার সাদিয়া আফরিন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, ধানুয়া কামালপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, মেরুরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মনজু, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

পরে উপজেলা বিজয় মুক্তমঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশন, গণসঙ্গীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে বক্তব্য রাখেন ইউএনও মুরাদ হোসেন। এর আগে স্বাগত  বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বর্ষবরণ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬