ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

জামালপুরে ড্যাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামালপুর : ড্যাবের ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব জামালপুর জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ, রবিবার বিকালে জামালপুর শহরের শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়ামে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারপূর্ব আলোচনা সভায় ড্যাব জামালপুরের আহবায়ক ডাক্তার আহাম্মদ আলী আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এছাড়াও ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ. এ. এম. আবু তাহের, ড্যাব জামালপুরের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ তারিকুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, মানুষের মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসাসেবা অন্যতম। সরকারি হাসপাতালগুলোতে সরকারের যে সামর্থ্য তা দিয়ে মানুষের চিকিৎসাসেবা পরিপূর্ণভাবে নিশ্চিত করা সম্ভব নয়। তাই সরকারি-বেসরকারি উদ্যোগে মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসকদের নিবেদিত হয়ে সেবা দিতে হবে। সাধারণ রোগীরা যেন সেবা নিতে এসে হয়রানি শিকার না হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে।

দোয়া ও ইফতার মাহফিলে চিকিৎসক, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

জামালপুরে ড্যাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১২:০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬