ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিপুল ভোটে নির্বাচিত শামীমকে মন্ত্রিত্ব দেওয়ার দাবি

সরিষাবাড়ী : ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিপুল ভোটে নির্বাচিত এমপি ফরিদুল কবীর তালুকদার শামীমকে মন্ত্রীর আসনে দেখতে চায় জামালপুরবাসী।

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের উত্তরসূরী ও জামালপুর জেলা বিএনপির টানা তিন বারের সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এক লাখ দুই হাজার ৪৫৯ ভোটে জামায়াতে ইসলামীর প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর থেকেই জেলার সাধারণ মানুষের মুখে এখন একটাই কথা জনপ্রিয় ও মানবিক নেতা ফরিদুল কবীর তালুকদার শামীমকে পুর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চান তারা। তাদের বিশ্বাস, বৃহত্তর পরিসরে দায়িত্ব পেলে তিনি জামালপুরসহ পুরো অঞ্চলের উন্নয়নকে আরও গতিশীল করতে সক্ষম হবেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দখলে থাকা এই গুরুত্বপূর্ণ আসন পুনরুদ্ধার করে তিনি জামালপুর জেলায় এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করলেন। তবে দীর্ঘ রাজনৈতিক জীবনে সরিষাবাড়ীসহ জামালপুর সর্বস্তরের মানুষের একমাত্র আস্থার প্রতীক হিসাবে উঠে আসা রাজনৈতিক পরিবারের এই মানবিক নেতাকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে জেলাবাসী। তাদের দীর্ঘ দিনের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চাচ্ছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই সরিষাবাড়ীতে আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ বয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত মিছিল, শুভেচ্ছা আর অভিনন্দনে মুখর হয়ে ওঠেছে পুরো জনপদ। অনেকেই এ বিজয়কে গণমানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও পরিবর্তনের প্রতিফলন হিসেবে মনে করছেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, বৃহত্তর ময়মনসিংহের ক্ষণজন্মা পুরুষ বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের উত্তরসূরী (ভাতিজা) ফরিদুল কবীর তালুকদার শামীম। ছাত্র রাজনীতি দিয়ে রাজনীতির মাঠে তার অভিষেক। এরপর কলেজ ছাত্র সংসদের ভিপি, উপজেলা ছাত্রদলের সভাপতি/সম্পাদক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, জামালপুর জেলা বিএনপির টানা তিনবারের সভাপতি, স্থানীয় পৌরসভায় টানা তিন বারের চেয়ারম্যান, উপজেলা পরিষদে জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান এবং সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসাবে পরিচিত ফরিদুল কবীর তালুকদার শামীমের রাজনৈতিক জীবন সংগ্রাম মুখর।

প্রতিকূল সময়ে হামলা, মামলা ও নির্যাতনের মুখেও তিনি দলকে সুসংগঠিত রাখতে অটল ছিলেন। তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার মানবিক গুণাবলিই তাকে অনন্য করে তুলেছে। রাজনৈতিক প্রতিহিংসা ও দুঃসময়ের মধ্যেও তার দৃঢ় অবস্থান ও সাহসিকতা আজকের এই বিজয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন স্থানীয়রা।

উপজেলা বিএনপির সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আজিম উদ্দিন আহমেদ দাবি করে বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসন আমলে দলীয় কর্মসূচিতে ঢাকা, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সক্রিয় ভূমিকা পালন করেছেন শামীম তালুকদার। আন্দোলন-সংগ্রামসহ দলের পুনঃগঠন এবং নেতা-কর্মীদের উজ্জীবিত করতে তার ধারাবাহিক উপস্থিতি তৃণমূল রাজনীতিতে নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করেন দলীয় এ নেতা।

এ ব্যাপারে নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম এ প্রতিবেদককে বলেন,  তালুকদার পরিবারে জন্ম হলেও সাদামাটা জীবন-যাপন করতে বেশি ভালোবাসি। ছাত্র রাজনীতি থেকে অদ্যবধি পর্যন্ত বিএনপির আদর্শ বুকে ধারণ করে চলছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছি। বিভিন্ন হামলা-মামলার পরেও বিএনপির রাজনীতি থেকে কখনো দূরে সরে যাইনি। আমার পূর্বপুরুষেরাও এই জনপদের মানুষের সেবা করেছেন। আমরাও তাই করে যাচ্ছি।

তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে বিএনপি মনোনীত প্রার্থী করেছিলেন। জনগণ বিপুল ভোটে আমাকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করেছেন। আমি আমার নেতাকে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন উপহার দিতে পেয়েছি। দল ও দলের চেয়ারম্যান যদি আমাকে মন্ত্রীর দায়িত্ব দেন সেই আমানত আমি রক্ষা করবো।

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিপুল ভোটে নির্বাচিত শামীমকে মন্ত্রিত্ব দেওয়ার দাবি

আপডেট সময় ১০:০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬