জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া’র নেতৃত্বে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুনকে বিজয়ী করার লক্ষ্যে পৌরসভার ১নম্বর ওয়ার্ড পাথালিয়া এলাকায় গণসংযোগ ও প্রচার মিছিল করেছে নেতৃবৃন্দ।
৬ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যায় পাথালিয়া গুয়াবাড়িয়া এলাকা থেকে এ গণসংযোগ ও প্রচারণা শুরু হয়। গণসংযোগ শেষে এক প্রচার মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাথালিয়া পশ্চিমপাড়া গিয়ে শেষ হয়।
গণসংযোগ ও প্রচার মিছিলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, যুগ্ম-আহবায়ক রেজাউল করিম নিলু, আলতাফ হোসেন মন্ডল, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তাইফুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, সাবেক সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, সাবেক সদস্য মিজানুর রহমান স্বপন, সদস্য জব্বার, মনিরুজ্জামান মনি, শহর যুবদলের সদস্য মাজহারুল ইসলাম, মো. শহিদুল, সাজু, ফজল মিয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সবুজ, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হৃদয়, সড়ক পরিবহন শ্রমিক দলের সম্পাদক সাজুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া বলেন, জামালপুর জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভার ও ইউনিয়নে উঠান বৈঠক করেছি। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছি। পাথালিয়া তিনটি ভোট কেন্দ্রে সর্বোচ্চ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস আগামী ১২ ফেব্রুয়ারি জামালপুরবাসী ধানের শীষ প্রতীকে ভোট দিবে। জামালপুর-৫ (সদর) আসনসহ জামালপুর জেলার পাঁচটি আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিব।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 



















