ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

নকলায় পুকুরে ডুবে ১২০ বছরের বৃদ্ধার মৃত্যু

শেরপুরের নকলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইমন বিবি নামে ১২০ বছর বয়সী একজন বৃদ্ধা মারা গেছেন। ২৩ ডিসেম্বর, মঙ্গলবার ভোরে উপজেলার টালকী ইউনিয়নের চাঁনবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাইমন বিবি ওই এলাকার মৃত হাসান উদ্দিনের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্য জনিত কারণে নিজের সন্তাদেরও ঠিকমতন চিনতেন না শতবর্ষী ওই বৃদ্ধা সাইমন বিবি। রাতে শোয়ার ঘরে কম্বল গায়ে দিয়ে আসে বৃদ্ধার সন্তান আজহর মিয়া। ভোরে মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে উপরে তোলা হলে দেখা যায় তিনি আগেই মারা গেছেন।

টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাইমন বিবি এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন। বার্ধক্যের কারণে তিনি কিছুটা দৃষ্টিশক্তিহীন ছিলেন। ধারণা করা হচ্ছে, ভোরে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে তিনি মারা গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। বার্ধক্যজনিত কারণে অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় নকলা থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

নকলায় পুকুরে ডুবে ১২০ বছরের বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় ০৯:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫