ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত

শেরপুর : সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া গ্রাম থেকে ধুম কাছিম উদ্ধার করে জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া গ্রামের শেরপুর-জামালপুর সড়কের পাশের একটি বাজার এলাকা থেকে এবার ধুম কাছিম উদ্ধার করে পরে তা জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

২৬ অক্টোবর, সোমবার রাতে আমতলী বাজারের একটি দোকানের পেছনে এই কাছিমটি দেখতে পেয়ে ওই গ্রামের আলিম পরীক্ষার ফলপ্রার্থী মো. সাইদুর রহমান সিয়াম এটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সিয়াম দিকপাড়া গ্রামের মো. দুলাল উদ্দিনের ছেলে।

পরে সিয়াম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্ এর নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনিকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে ধুম কাছিমটিকে জলাশয়ে অবমুক্ত করেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন এই প্রতিবেদককে জানান, উদ্ধার হওয়া ধুম কাছিমটির ইংরেজি নাম পিকক মার্কড সফটশেল টার্টল। এরা নিশাচর, জলচর ও  কম আক্রমণাত্মক। এরা সর্বভুক। শামুক, কেচো, চিংড়ি, মাছ, ব্যাঙ, মরা-পচা প্রাণী, কীটপতঙ্গের লার্ভা, জলজ উদ্ভিদ ইত্যাদি খায়। এদের আবাস নদী, হ্রদ, পুকুর ও খাদ। এদের সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার এই প্রতিবেদককে জানান, দেশে কচ্ছপের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে। নানা কারণে এদের সংখ্যা আশংকাজনক হারে কমে যাচ্ছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০২৬ এর তপসীল ১ (খ) অনুযায়ী কচ্ছপ সংরক্ষিত প্রাণী। তাই এটির শিকার, হত্যা বা এর কোনো ক্ষতিসাধন করা ২০২৬ এর ধারা ৪১ (৩) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত

আপডেট সময় ০৮:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬