ঢাকা ০১:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

নকলায় পুকুরে ডুবে ১২০ বছরের বৃদ্ধার মৃত্যু

শেরপুরের নকলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইমন বিবি নামে ১২০ বছর বয়সী একজন বৃদ্ধা মারা গেছেন। ২৩ ডিসেম্বর, মঙ্গলবার ভোরে উপজেলার টালকী ইউনিয়নের চাঁনবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাইমন বিবি ওই এলাকার মৃত হাসান উদ্দিনের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্য জনিত কারণে নিজের সন্তাদেরও ঠিকমতন চিনতেন না শতবর্ষী ওই বৃদ্ধা সাইমন বিবি। রাতে শোয়ার ঘরে কম্বল গায়ে দিয়ে আসে বৃদ্ধার সন্তান আজহর মিয়া। ভোরে মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে উপরে তোলা হলে দেখা যায় তিনি আগেই মারা গেছেন।

টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাইমন বিবি এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন। বার্ধক্যের কারণে তিনি কিছুটা দৃষ্টিশক্তিহীন ছিলেন। ধারণা করা হচ্ছে, ভোরে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে তিনি মারা গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। বার্ধক্যজনিত কারণে অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় নকলা থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

নকলায় পুকুরে ডুবে ১২০ বছরের বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় ০৯:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫