ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস দিলেন জামালপুরের জেলা প্রশাসক পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু সরিষাবাড়ীতে জিলবাংলা সুগার মিলে ৩ দফা দাবিতে শ্রমিকদের সভা অনুষ্ঠিত জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড নকলায় শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত

জামালপুর সরকারি বালিকা ‍উচ্চ বিদ্যালয়ের গণিতের প্রশ্নপত্র নিয়ে বিতর্ক

জামালপুর : জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৭ নভেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত চতুর্থ শ্রেণির গণিত পরীক্ষায় প্রশ্নপত্র নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। পাঠ্যবই ও সিলেবাসের বাইরে থেকে প্রশ্নপত্র তৈরি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অপরদিকে পাঠ্য বইয়ের বিভিন্ন পৃষ্ঠা ও সিলেবাসের মধ্যে থেকেই গণিত প্রশ্নপত্র তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামছুল হক।

ভিডিও বিশ্লেষণে দেখা যায়, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কয়েকজন ছাত্রী অভিযোগ করে, তাদের বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন তাদের পাঠ্যবই ও সিলেবাসের বাইরে থেকে করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয় না বলেও তারা অভিযোগ করে। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামছুল হক এ প্রতিবেদককে বলেন, চতুর্থ শ্রেণির গণিত প্রশ্নপত্রে দেখা যায় প্রতিটির প্রশ্নের বিপরীতে পাঠ্য বইয়ের বিভিন্ন পৃষ্ঠা ও সিলেবাসের মধ্যে থেকেই এই গণিত প্রশ্ন করা হয়েছে। এখানে অভিভাবকসহ সংশ্লিষ্টদের বিভ্রান্তি হওয়ার কোন সুযোগ নেই।

তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী পাঠ্য বইয়ের পাঠ্যসূচি অনুযায়ী ও বিদ্যালয় থেকে প্রদত্ত সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করে থাকেন। পাঠ্য বই বা সিলেবাসের বাইরে প্রশ্নপত্র করার কোন সুযোগ সরকারি বিধি মোতাবেক নেই। তবে প্রশ্নপত্র ও ক্লাস না হওয়া প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রীরা যে অভিযোগ করেছে তা মূলত: ভিত্তিহীন।

জনপ্রিয় সংবাদ

স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুর সরকারি বালিকা ‍উচ্চ বিদ্যালয়ের গণিতের প্রশ্নপত্র নিয়ে বিতর্ক

আপডেট সময় ১০:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫