জামালপুরের বকশীগঞ্জে গারো পাহাড়ি জনপদে বন্য হাতি থেকে রক্ষা পেতে জগ লাইট বিতরণ করা হয়েছে। বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৭ সেপ্টেম্বর, বুধবার দুপুরে ধানুয়া কামালপুর ইউনিয়নের পাহাড়ি এলাকার বিভিন্ন গ্রামের ৪০টি পরিবারকে জগ লাইট বিতরণ করা হয়।
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে লাইট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এ সময় ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, ইউপি সদস্য মোতালেব হোসেন, ইউপি সদস্য সুমন মিয়া, বিএনপি নেতা ফারুক মিয়াসহ ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















