ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

জামালপুর : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

নিরক্ষরতার অভিশাপমুক্ত এবং আধুনিক তথ্য-প্রযুক্তি ও জ্ঞান নির্ভর, মানবসম্পদ সমৃদ্ধ জামালপুর প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ৮ সেপ্টেম্বর, সোমবার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’।জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ অনুষ্ঠানের আয়োজন করে।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। তিনি বলেন, জামালপুর অনেক ক্ষেত্রেই পিছিয়ে থাকলেও অমিত সম্ভাবনা রয়েছে। গত এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের মধ্যে ফলাফলে প্রথম হয়েছে। জন্ম নিবন্ধনের ক্ষেত্রে জামালপুর জেলা শীর্ষ স্থানগুলোর মধ্যে একটা। সাক্ষরতার হার ৫১:৫৩ ভাগ হলেও আমরা বিশ্বাস করি এ হার সমন্বিত উদ্যোগে আশাব্যঞ্জক পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হব।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা থেকে যাতে কোন শিক্ষার্থী ঝরে না পড়ে এ ব্যাপারে নিবিড় পর্যবেক্ষণ, পরিবীক্ষণ করতে হবে। জিলা স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহশিক্ষা কার্যক্রমের পাশাপাশি কম্পিউটার ল্যাবগুলো সচল করার আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম, সহকারী পরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যাপক আব্দুল হাকিম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হক, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মনিষা প্রমুখ।

সভায় বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আপডেট সময় ০৯:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫