ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের আনন্দ শোভাযাত্রা, সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর : স্বেচ্ছাসেবক দলের আনন্দ শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট, মঙ্গলবার দুপুরে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচির আয়োজন করে।

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর শহরের স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপি কার্যলায়ের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাওসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজুরুল করিম সুমন প্রমুখ।

এ সময় বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালি করতে হবে। ২৩ আগস্ট, শনিবার জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সফল করতে সকলকে একত্রিত হতে হবে। জামালপুরে যারা এখন নিজেদেরকে তৃণমূল বিএনপি দাবি করেন তারা ১৬ বছর কোথায় ছিলেন। ১৬ বছর আওয়ামী লীগের কাছে নিজেদের ভোট বিক্রি করে এখন অন্য জেলা থেকে কিছু লোক ভাড়া করে এনে নিজেদের যদি তৃণমূল বিএনপির দাবি করেন তাহলে ১৬ বছর যারা আওয়ামী লীগের জুলুম, অত্যাচারের শিকার হয়েছে তাদের অত্মহত্যা করা ছাড়া কোন উপায় থাকবে না।

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের আনন্দ শোভাযাত্রা, সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৪৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫