ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরে মামলাবাজ নারী সবুজার বিরুদ্ধে মানববন্ধন

জামালপুর : মামলাবাজ ফারজানা আক্তার সবুজার বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন। ছবি : মেহেদী হাসান

জামালপুর পৌরসভার বাগেরহাটা গ্রামের মামলাবাজ ফারজানা আক্তার সবুজার বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ১৭ আগস্ট, রবিবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, ফারজানা আক্তার সবুজা সাংবাদিক পরিচয়ে পুলিশকে প্রভাবিত করে সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আসছেন। সম্প্রতি তিনি স্থানীয় এক বাসিন্দা মিলনের কাছ থেকে জাল স্বাক্ষরের মাধ্যমে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তার বিরুদ্ধে মামলা করে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করান। একই মামলায় মিলনের ভাই ফরিদকেও আসামি করা হয়। যদিও মামলার দিন তিনি একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন।

বক্তারা আরও বলেন, ফারজানা আক্তার সবুজার অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তারা দ্রুত সময়ের মধ্যে সঠিক তদন্ত সাপেক্ষে ফারজানা আক্তার সবুজার দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করে মিলনের মুক্তি দাবি করেন।

মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জামালপুরে মামলাবাজ নারী সবুজার বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় ১১:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫