ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক সচিব ইহসানুল হকের সভায় আওয়ামী লীগ নেতা-কর্মীর উপস্থিতি, অত:পর… যুবলীগ নেতা গ্রেপ্তার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু সরিষাবাড়ীতে আব্দুল জলিল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবসে

জামালপুরে নারীদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত

জামালপুর : নারীদের প্রীতি হ্যাণ্ডবল ম্যাচের দৃশ্য। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে নারীদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বিকালে জামালপুর হ্যান্ডবল স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা এই প্রীতি হ্যান্ডবল ম্যাচের আয়োজন করে।

ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিমের সভাপতিত্বে জেলা প্রশাসক হাছিনা বেগম, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অপরিহার্য। গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে নারী হ্যান্ডবল ম্যাচ আয়োজন প্রশংসনীয় উদ্যোগ। নতুন বাংলাদেশ গড়তে নারীদের এগিয়ে আসতে হবে। জুলাই আন্দোলনে নারীদের ব্যাপক অংশগ্রহণ ছিলো, তাই ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত রাখতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখতে নারী খেলোয়াড়দের অনুশীলন চালিয়ে যেতে হবে।

পরে জেলা ক্রীড়া সংস্থার সবুজ দল ও গোলাপী দলের মধ্যে প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ১০-৬ গোলের ব্যাবধানে সবুজ দলকে পরাজিত করে বিজয়ী হয় গোলাপী দল।

জামালপুর : অতিথিদের সাথে নারী হ্যাণ্ডবল খেলোয়াড়। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকারের উপপরিচালক এ. কে. এম. আব্দুল্লাহ বিন-রশিদ, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য তৌহিদুর রহমান রামিম, সাংবাদিক আসমাউল আসিফ, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

জুলাই গণঅভ্যুত্থান দিবসে

জামালপুরে নারীদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫