ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক সচিব ইহসানুল হকের সভায় আওয়ামী লীগ নেতা-কর্মীর উপস্থিতি, অত:পর… যুবলীগ নেতা গ্রেপ্তার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু সরিষাবাড়ীতে আব্দুল জলিল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস

জামালপুরে গণঅধিকার পরিষদের গণ-সমাবেশ

জামালপুর : বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম আজহার। ছবি : বাংলারচিঠিডটকম

৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের বর্ষপূর্তিতে জামালপুরে গণ-সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ। ৫ আগস্ট, মঙ্গলবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম আজহার। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা অন্যায় করে টিকতে পারে নাই। এ পৃথিবীতে যত অন্যায়কারী আছে, নির্যাতনকারী আছে, কেউ টিকতে পারে নাই। আজকে আপনারা যারা হত্যার সাথে, টেন্ডারবাজির সাথে জড়িত তারা সতর্ক হয়ে যান। ভিপি নূরকে সরকার গঠন করার সুযোগ করে দেওয়ার জন্য তিনি জামালপুরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

গণ-সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন গণপরিষদনেতা আইনজীবী মোশারফ হোসেন, আরিফুল ইসলাম তুহিন, আল আমিন, আবু হানিফ, শাহীন, রাজু আহাম্মেদ মহন, জেলা যুব অধিকার পরিষনেতা লিটন মিয়া ও রামু মিয়া, জেলা ছাত্র অধিকার পরিষদনেতা মো. সানাউল্লাহ ও সাদআ আহাম্মেদ রাজু, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্র অধিকার পরিষদনেতা মাহমুদুল হাসান বিবেক, সদর উপজেলা শাখার নেতা ইহসান হাবিব রাহাত, পৌর ছাত্র অধিকার পরিষদনেতা রাকিবুল ইসলাম প্রমুখ।

সমাবেশ সঞ্চালনায় ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসাইন। গণ-সমাবেশে গণঅধিকার পরিষদের জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস

জামালপুরে গণঅধিকার পরিষদের গণ-সমাবেশ

আপডেট সময় ০৮:৩০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫