ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

সরকারি আশেক মাহমুদ কলেজে অ্যাকাউন্টিং ক্লাব উদ্বোধন

জামালপুর : সরকারি আশেক মাহমুদ কলেজে অ্যাকাউন্টিং ক্লাবের উদ্বোধন উপলক্ষে কাটা হয় কেক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে অ্যাকাউন্টিং ক্লাবের যাত্রা শুরু হয়েছে। ৭ জুলাই, সোমবার বিকালে কলেজের অডিটোরিয়ামে হিসাববিজ্ঞান বিভাগ এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে অ্যাকাউন্টিং ক্লাবের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি এই কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ।

কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আব্দুল্যাহ আল জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সংসদের সম্পাদক রেজাউল করিম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাকাউন্টিং ক্লাবের মুখ্য সমন্বয়ক সহকারী অধ্যাপক ইয়াসিন ইবনে মাসুদ, হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. জাকারিয়া, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লিছা প্রমুখ।

জামালপুর : অতিথিদের সাথে অ্যাকাউন্টিং ক্লাব কমিটির নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বক্তারা বলেন, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি করা, কলেজের কার্যক্রমে হিসাববিজ্ঞান বিভাগের নেতৃত্ব প্রদান, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নানামুখী প্রতিভা বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখাসহ ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে নিজেদের মধ্যে নিবিড় যোগাযোগ রাখতে অ্যাকাউন্টিং ক্লাব বিশেষ ভূমিকা রাখবে।

পরে প্রধান অতিথি অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে উদ্বোধনী কেক কাটেন। এ উপলক্ষে কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

হিসাববিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেসনের শিক্ষার্থী মো. নাজমুল হাসান রিফাতকে সভাপতি ও ২০২০-২১ সেসনের শিক্ষার্থী মো. আলমগীরকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট অ্যাকাউন্টিং ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

সরকারি আশেক মাহমুদ কলেজে অ্যাকাউন্টিং ক্লাব উদ্বোধন

আপডেট সময় ০৫:১৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫