ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

ইসলামপুরে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব শুরু

ইসলামপুর : সনাতন ধর্মীয় উৎসব রথযাত্রায় ভক্তবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।

২৭ জুন, শুক্রবার বিকালে উপজেলার গৌর নিতাই আশ্রম হরিসভা ও শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির গোবিন্দবাড়ী সনাতন ঐক্য সংগঠনের উদ্যোগে রথযাত্রা বের হয়। বর্ণাঢ্য রথযাত্রা ইসলামপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওই আশ্রমে গিয়ে শেষ হয়।

এতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ইসলামপুর উপজেলা শাখার সভাপতি নারায়ণ কর্মকার, গৌর নিতাই আশ্রম (হরিসভা) মন্দির কমিটির সভাপতি বিপুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুজন কুমার দাস, সনাতন ঐক্য সংগঠনের সভাপতি অমিত কুমার দত্ত, সাধারণ সম্পাদক প্রান্ত কুমার বসাক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ আবির আহম্মেদ বিপুলসহ বিপুল সংখ্যক ভক্তবৃন্দ অংশ নেন।

আনন্দমুখর পরিবেশে নয়দিন ব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে ধর্মীয় আলোচনা, ভজন কীর্তন, শ্রীমদ্ভাগবত গীতা পাঠের আয়োজন করা হয়েছে। ৫ জুলাই, শনিবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব শুরু

আপডেট সময় ০৮:৫৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫