ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও
প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ জামালপুর

প্রবেশপত্র না পেয়ে পরীক্ষা বঞ্চিত ১৭ এইচএসসি পরীক্ষার্থী

জামালপুর : প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজে অবস্থান নেয় কয়েক জন এইচএসসি পরীক্ষার্থী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের দড়িপাড়ায় প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজে প্রবেশপত্র না পেয়ে চলমান এইচএসসি পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে ১৭ জন পরীক্ষার্থী। ২৬ জুন, বৃহস্পতিবার পরীক্ষার প্রথম দিনে সকাল ১০টা থেকে কলেজে গিয়ে আন্দোলন করে পরীক্ষার্থীরা। এ ঘটনায় কলেজে তালা লাগিয়ে পালিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

জানা গেছে, জামালপুর শহরের দড়িপাড়ায় বেসরকারিভাবে কয়েক বছর ধরে চালু করা হয়েছে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ। কলেজটি কোন প্রকার অনুমোদন না থাকায় পরীক্ষা দেওয়ার অনুমতি না থাকায় জেলার অনুমতিপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম।

এ বছর শিক্ষার্থীদের কাছ থেকে ১০ থেকে ১২ হাজার টাকা করে নেয়া হলেও তাদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড কিছুই হাতে পায়নি তারা। এ ঘটনায় ২৬ জুন সকাল থেকে অবস্থান নিয়ে আন্দোলন করেছে ওই কলেজের এইচএসসি পরীক্ষা বঞ্চিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

এ বিষয়ে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমের সাথে যোগযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

জেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হাসান এ প্রতিবেদককে বলেন, বিষয়টি আমি শুনেছি। প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের কোন অনুমোদন নেই। তবে শিক্ষার্থীরা যদি গতকালও আমাদের জানাত তাহলেও একটা ব্যবস্থা করা যেত। শিক্ষার্থীরা যোগাযোগ করলে বোর্ডের সাথে কথা বলব। লিখিতভাবে আবেদন বা অভিযোগ দিলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ জামালপুর

প্রবেশপত্র না পেয়ে পরীক্ষা বঞ্চিত ১৭ এইচএসসি পরীক্ষার্থী

আপডেট সময় ০৬:০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫