ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

পিপি আনিসুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন

জামালপুর : পিপি আনিসুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা জজ আদালতের পিপি আইনজীবী আনিসুজ্জামান গামার অপসারণের দাবি জানিয়েছেন আইনজীবীরা। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতিবাজ ও অযোগ্য দাবি করে এ দাবি জানানো হয়েছে।

১৮ জুন, বুধবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে এক মানববন্ধন থেকে ওই পিপির দ্রু অপসারণ দাবি করা হয়। জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল আইন কর্মকর্তা ও আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হয় মানববন্ধন।

জিপি আইনজীবী তৌহিদুর ইসলাম বাদশারর সভাপতিত্বে ও জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি আইনজীবী মোবারক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু, আইনজীবী মো. গোলাম নবী, আইনজীবী দিদারুল ইসলাম প্রমুখ।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু বলেন, পিপি আইনজীবী আনিসুজ্জামান গামার বিরুদ্ধে পিপি ও এপিপিরা নির্দিষ্ট দুর্নীতির অভিযোগে অনাস্থা এনেছেন। অনাস্থা প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হলেও এখন পর্যন্ত তার অপসারণ হয়নি। তাই তার দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবীরা।

জিপি আইনজীবী তৌহিদুর ইসলাম বাদশা বলেন, পিপি কার্যালয়ে কোনো আলমারি না থাকায় গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র সংরক্ষণ করা মুশকিল। এ সমস্যা দূরীকরণে সরকারিভাবে এক লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে এ টাকা উত্তোলন করার জন্য করা হয় একটি কমিটি। সেখানে ওই পিপি সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক করা হয়। যদিও পদাধিকার বলে এবং বয়সের জ্যেষ্ঠতা বিবেচনায় আমাকেই সভাপতি করার কথা। তিনি দুই কিস্তিতে ওই টাকা তুলে আমাকে ২০ হাজার টাকা দিতে চান আসবাবপত্র কেনার জন্য। আমি সেই টাকা নেইনি।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

পিপি আনিসুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৬:২২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫