ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

জামালপুরে পিপি আনিসুজ্জামানের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

জামালপুর : জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইন কর্মকর্তাবৃন্দের সংবাদ সম্মেলন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আনিছুজ্জামানের প্রতি অনাস্থা জানিয়ে তার অপসারণ দাবী জানিয়েছেন ৫০ জন সহকারী সরকারি আইন কর্মকর্তা। ৬ মে মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেন।

জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইন কর্মকর্তাবৃন্দ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে গভর্নমেন্ট প্লিডার (জিপি) আইনজীবী তৌফিকুল ইসলাম বাদশা লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী গোলাম নবী, সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আইনজীবী দিদারুল ইসলাম দিদার বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ১ মে বৃহস্পতিবার জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আইনজীবী মো. আনিছুজ্জামান ও বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কথপোকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে শোনা যায়, মামলা রেকর্ড করতে বকশীগঞ্জ থানার ওসিকে তিনি চাপ প্রয়োগ করছেন। এ সময় পিপি মো. আনিছুজ্জামান ওসিকে যে ভাষায় কথা বলেছেন ও আচরণ করেছেন সেজন্য আইনজীবীদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং আইনজীবীদের সামাজিকভাবে হেয় করা হয়েছে।

এছাড়াও অনিয়ম, দুর্নীতি, বিভিন্ন মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিনে সহায়তা, ক্ষমতার অপব্যবহার, আইনজীবী ও অন্যান্য সহকারী সরকারি আইন কর্মকর্তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করা হয়। তাই আদালতের ৬৩ জন আইন কর্মকর্তার মধ্যে ৫০ জন আইন কর্মকর্তা পিপির প্রতি অনাস্থা জানিয়ে তাকে অপসারণ দাবি জানান। তার সাথে কাজ করতেও অনিচ্ছা প্রকাশ করেন আইনজীবীরা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আইনজীবী দিদারুল ইসলাম দিদার বলেন, পিপি মো. আনিছুজ্জামানের বিরুদ্ধে অনাস্থা আনায় তিনি আমাদের দেখে নেবেন বলে হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। এসব অনৈতিক কর্মকান্ডের কারণে সংগঠন থেকে তার অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় কমিটিকে চিঠি দিয়ে অবগত করা হয়েছে। তাকে অপরাসণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জিপি, অতিরিক্ত পিপি, এজিপি, এপিপি, আইনজীবীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জামালপুরে পিপি আনিসুজ্জামানের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:১৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫