ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আন্তর্জাতিক শব্দ সচেনতা দিবস

জামালপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫ গাড়ির ১৩ হর্ন জব্দ, জরিমানা আদায়

জামালপুর : পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫ গাড়ির ১৩ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে ৩০ এপ্রিল বুধবার জামালপুরে আন্তর্জাতিক শব্দ সচেনতা দিবস উদযাপিত হয়েছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

এ উপলক্ষে জামালপুর পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জামালপুর শহরের ডাকপাড়া রেলক্রসিং মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে পাঁচটি গাড়ি থেকে ১৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাসকিন তানি ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের জ্যেষ্ঠ কেমিস্ট এ কে এম ছামিউল আলম কুরসি প্রসিকিউশন প্রদান করেন। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক ইসতিয়াক আহম্মেদসহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুর : পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ শব্দদূষণ রোধে সচেতনতামূলক প্রচারণা চালান। ছবি : বাংলারচিঠিডটকম

অভিযানে শব্দ দূষণের ক্ষতিকারক দিক সম্পর্কে গাড়িচালক ও জনসাধারণকে সচেতন করা হয়। সদর থানা পুলিশ সদস্যবৃন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জামালপুর পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে শব্দদূষণ একটি মারাত্মক পরিবেশগত সমস্যা হিসেবে পরিগণিত হয়েছে। বিভাগীয় জেলা, উপজেলা শহরে সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি শব্দদূষণ বিদ্যমান আছে। শব্দদূষণের ফলে মানুষের নানারকম শারীরিক ও মানসিক সমস্যা তৈরি হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হওয়াসহ শিশু, গর্ভবতী নারী এবং বয়স্ক রোগী ও হৃদরোগীদের জন্য মারাত্মক স্বাস্থ্যগত জটিলতা সৃষ্টি করছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী আইন প্রয়োগ বলবৎ রয়েছে।

এছাড়া সরকারি-বেসরকারি পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম প্রশিক্ষণ, ক্যাম্পেইন ও প্রচারণা পরিচালিত হচ্ছে। তারপরও শব্দদূষণের মাত্রা ক্রমাগত বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে মানুষকে সচেতন করার সাথে সাথে শব্দদূষণ নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

আন্তর্জাতিক শব্দ সচেনতা দিবস

জামালপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫ গাড়ির ১৩ হর্ন জব্দ, জরিমানা আদায়

আপডেট সময় ১০:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫