ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

সম্পাদক রিয়াদকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জামালপুর বার্তার সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হাসান রিয়াদকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান পূর্ণ ও তার সহযোগীরা প্রাণনাশের হুমকি দিয়েছে।

২৮ এপ্রিল সোমবার রাতে ফোনে এই হুমকিসহ রিয়াদের পরিবারের ক্ষতি সাধনের হুমকি দিয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান পূর্ণ ও তার সহযোগী আহসানের বিরুদ্ধে জামালপুর সদর থানায় জিডি করেছেন।

জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত জামালপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান পূর্ণর বিরুদ্ধে এক তরুণীর বিভিন্ন অভিযোগ রয়েছে। সেই অভিযোগের বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে ছাত্রলীগনেতা মাহমুদুল হাসান পূর্ণর প্রতিনিধি হিসেবে আহসান নামে এক ব্যক্তি ফোনে জামালপুর বার্তার সম্পাদক মাহমুদুল হাসান রিয়াদকে প্রাণনাশসহ তার পরিবারের ক্ষতি সাধনের হুমকি দেন। এতে মাহমুদুল হাসান রিয়াদ ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সম্পাদক মাহমুদুল হাসান রিয়াদ বলেন, আমাকে প্রাণনাশের হুমকির বিষয়ে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছি।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো. আতিক গণমাধ্যমকে বলেন, সম্পাদক মাহমুদুল হাসান রিয়াদকে হুমকির বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তে সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সম্পাদক রিয়াদকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

আপডেট সময় ১০:৪৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫