জামালপুরের বকশীগঞ্জে স্বামীর ঘরে গৃহবধূ মনেজা বেগমের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ কারণে মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৯ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের ফজিলতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মনেজা বেগম বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকার ওয়াজেদ আলীর মেয়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, ফজিলতপাড়া গ্রামের ইসরাফিল আলমের স্ত্রী ও দুই সন্তানের মনেজা বেগম (৩৫) নিজ ঘরে আত্মহত্যা করেছেন এমন সংবাদ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দুপুর ২ টার দিকে ওই মনেজা বেগমের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মনেজা বেগম।
পরে পরিবারের লোকজন ঝুলন্ত মরদেহ মাটিতে নামান। ফলে এই মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। কিন্তু স্বামীর পরিবার এটাকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেন। গৃহবধূর মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হওয়ায় ওই মরদেহ উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, প্রাথমিক তদন্তে গলায় ফাঁস দেওয়া হয়েছে এমন প্রমাণ মিলেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা প্রমাণ হবে ময়নাতদন্তের পর। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















