ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

সরিষাবাড়ী : মাদকবিরোধী বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ী : ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বাজার এলাকায় মাদকবিরোধী বিক্ষাভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, যেখানেই মাদক সেখানেই প্রতিবাদ-এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বাজার এলাকায় সচেতন নাগরিকেরা এ কর্মসূচির আয়োজন করেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ আলম। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লিটন মিয়ার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন, ডোয়াইল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুসা, দপ্তর সম্পাদক আরিফুর ইসলাম, ডোয়াইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আকতার হোসেন মেম্বার, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান আরিফ, ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুল ইসলাম সফি, ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম সুজাত, সহ-সভাপতি ডাক্তার মামুন, ক্রীড়া সম্পাদক নাঈম হোসেন, দপ্তর সম্পাদক মজনু রানা, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশিক মিয়া, ছাত্রনেতা বিশাল আহমেদ প্রমুখ। এছাড়াও স্থানীয় বিভিন্ন পেশাজীবীসহ সচেতন নাগরেকেরা এই সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের ছোবলে দিনদিন এলাকায় যুব সমাজ নষ্ট হচ্ছে। স্কুল কলেজের শিক্ষার্থীরা নেশায় আসক্তি হয়ে পড়ছে। মাদকের কারণে এলাকায় চুরি ছিনতাই বেড়েছে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানসহ অনতিবিলম্বে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এলাকা থেকে মাদক নির্মূলের কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

সরিষাবাড়ী : মাদকবিরোধী বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৬:৪২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫