ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

বোরো ধানের ফলন সন্তোষজনক : কৃষি উপদেষ্টা

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ২৬ এপ্রিল মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে ধান কাটা ও মাড়াই পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় করেন। ছবি: সংগৃহীত

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে বোরো ধানের ফলন সন্তোষজনক। নির্ধারিত সময়ের মধ্যে বোরো ধান কাটা সম্পন্ন হবে।

২৬ এপ্রিল শনিবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে ধান কাটা ও মাড়াই পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন।

এসময় শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও জেলার পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

কৃষি উপদেষ্টা বলেন, আড়িয়াল বিল প্রাকৃতিক বৈচিত্র্যসম্পন্ন এলাকা। এখানকার জীব বৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সকলকে সচেষ্ট থাকতে হবে। আড়িয়াল বিল ও সংলগ্ন অঞ্চলের পানি নিষ্কাশন এবং ফসল পরিবহনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। উপদেষ্টা কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও সেগুলো সমাধানের আশ্বাস দেন।

আড়িয়াল বিলে বিমান বন্দর নির্মাণ প্রতিরোধে আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে কৃষকরা অনুরোধ করলে উপদেষ্টা তাদের মামলা প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। অবৈধ মাটি ব্যবসা বন্ধে টহল চৌকি স্থাপনে কৃষকরা অনুরোধ করলে উপদেষ্টা জরুরি ভিত্তিতে টহল চৌকি স্থাপনে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

কৃষকদের সাথে মতবিনিময়ে শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আড়িয়াল বিলের পরিবেশ রক্ষায় এলাকাবাসী সহযোগিতা করবেন। মুন্সিগঞ্জের উন্নয়নের জন্য প্রকল্প নেয়া হয়েছে। প্রকল্পের কাজ যেন যথাযথ ভাবে হয়। দেশে যেন খাদ্যের অভাব না হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় সরকার সেভাবে কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বোরো ধানের ফলন সন্তোষজনক : কৃষি উপদেষ্টা

আপডেট সময় ০৯:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫