ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

মসজিদের জমি দখল, কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন

বকশীগঞ্জ : মসজিদের জমি দখল, কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মসজিদের জমি অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণ ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল শনিবার দুপুরে বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও মধ্যপাড়া এলাকাবাসীর উদ্যোগে হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, মাওলানা ছাইদুর রহমান, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কোষাধ্যক্ষ বেলাল হোসেন। বক্তারা বলেন, স্থানীয় ইউসুফ আলী ও আবদুল জলিল নামে দুই ব্যক্তি বীরগাঁও মধ্যপাড়া জামে মসজিদের ওয়াক্ফকৃত জমি দখল করে দোকান ঘর নির্মাণ করেন। তাদের বার বার বলা হলেও তারা দখল ছেড়ে দেননি। এ ছাড়াও মসজিদ সংলগ্ন কবরস্থানের জমি অন্যত্র বিক্রি করে দেন কবরস্থানে দান করা জমির মালিক আব্দুল জলিল। এরই প্রতিবাদে স্থানীয় এলাকাবাসীর এই মানববন্ধন।

বক্তারা মসজিদের জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে কবরস্থানের জমি বিক্রি করায় আব্দুল জলিলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানান বক্তারা।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মসজিদের জমি দখল, কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৬:২৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫