ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলামপুরে ঈদ মেলার নামে জুয়া অশ্লীল নৃত্য, যৌথ বাহিনীর অভিযানে নারীসহ আটক ৩৮

ইসলামপুর : যৌথ বাহিনীর অভিযানে আটক ৩৮ জন। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর যৌথ বাহিনীর অভিযানে ঈদমেলা থেকে নারীসহ ৩৮ জনকে আটক করা হয়েছে।

১ এপ্রিল মঙ্গলবার গভীর রাতে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হারঘিলা বাঁধ এলাকায় ঈদমেলা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ঈদের দিন থেকে হারঘিলা বাঁধে ঈদ মেলার নামে জুয়া, অশ্লীল নৃত্য ও মাদকের আড্ডা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে তিনজন নারীসহ মোট ৩৮ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নোয়ারপাড়া হারঘিলা বেড়িবাঁধ এলাকায় ঈদের দিন থেকে ঈদ মেলার নামে জুয়া, মাদক সেবন, অশ্লীল নৃত্য পরিচালনা করে আসছে একটি মহল। জুয়া খেলায় অংশ নিয়ে অনেকেই অর্থ হারিয়ে, অর্থ যোগাড় করতে এলাকায় চুরিসহ বিভিন্ন নাশকতায় জড়িয়ে পরছিল। অভিযান হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বলেন, আইনি প্রক্রিয়া শেষে আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইসলামপুরে ঈদ মেলার নামে জুয়া অশ্লীল নৃত্য, যৌথ বাহিনীর অভিযানে নারীসহ আটক ৩৮

আপডেট সময় ০৮:৩৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫