ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

যাত্রীবাহী মার্কিন বিমানে ভয়াবহ আগুন

যুক্তরাষ্ট্রে একটি বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় বিমানটিতে ক্রুসহ ১৭৮ জন আরোহী ছিলেন। তাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বিমানের ১২ যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেনভার থেকে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার সময় বিমানটিতে আগুন ধরে যায়।

ওয়াশিংটন থেকে এএফপি ১৪ মার্চ শুক্রবার এই খবর জানায়।

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় ১৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সে এই দুর্ঘটনা ঘটে।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে যাত্রীদের অনেকেই বিমানের ডানার ওপরে চলে আসেন। এই ঘটনায় ১২ জন যাত্রী আহত হন।

বিমান সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এই ফ্লাইটটি কলোরাডো স্প্রিংস থেকে ছেড়ে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে পরে বিমানটিকে ডেনভারের দিকে ঘুরিয়ে দেয়া হয়।

অগ্নিকাণ্ডের ঘটনার পর আরোহীদের সরিয়ে নেয়ার ভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, যাত্রীরা অনেকেই বিমানের ডানায় জোর করে নেমে আসেন এবং এসময় বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

প্রতিবেদন অনুসারে, অবতরণের পর বিমানটি গেটের দিকে এগিয়ে যাওয়ার সময় ‘ইঞ্জিন-সম্পর্কিত সমস্যা দেখা দেয়’।

বিমান সংস্থাটি জানিয়েছে, ১৭২ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য বিমান থেকে নেমে টার্মিনালে স্থানান্তরিত হচ্ছে। আমরা আমাদের ক্রু সদস্য, ডিইএন টিম এবং জরুরি কর্মীদের দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেয়ার জন্য ধন্যবাদ জানাই। উদ্ধার তৎপরতার সময় বিমানে এবং মাটিতে থাকা সকলের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

যাত্রীবাহী মার্কিন বিমানে ভয়াবহ আগুন

আপডেট সময় ১০:০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫