ঢাকা ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা
মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদের অভিযোগ

মাদারগঞ্জে তিন ফার্মেসির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

মাদারগঞ্জ : বালিজুড়ী বাজারের একটি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে তিনটি ফার্মেসির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১২ মার্চ বুধবার দুপুরে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা।

জানা গেছে, ড্রাগ লাইসেন্স, ফার্মাসিস্ট না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় আকন্দ ড্রাগ হাউজের মালিক শাকিলকে ২৫ হাজার টাকা, বিসমিল্লাহ মেডিসিন কর্নারের মালিক মাসুদ রানাকে ১০ হাজার টাকা এবং সৈনিক ফার্মেসির মালিক রাকিবুলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য তাদেরকে সতর্ক করা হয়। অভিযানে জেলা ওষুধ তত্ত্বাবধায়ক কার্যালয়ের ওষুধ পরিদর্শক জাহিদুল ইসলাম ও মাদারগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।

মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা বাংলারচিঠিডটকমকে বলেন, উপজেলার বালিজুড়ী বাজারের ওষুধের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তিনটি দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এছাড়া দোকানগুলোর ফার্মাসিস্ট ও ড্রাগ লাইসেন্স দেখাতে পারেনি। ওই দোকানগুলোকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদের অভিযোগ

মাদারগঞ্জে তিন ফার্মেসির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৯:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫