ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

বকশীগঞ্জে বাবুল চিশতি শিল্প পার্কে চুরির মালামাল পুকুরে, আটক ১

বকশীগঞ্জ : পুকুরে পাওয়া যায় বাবুল চিশতি শিল্প পার্কের মালামাল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাবুল চিশতি শিল্প পার্কের মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাজু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ৩ মার্চ সোমবার সকালে বকশীগঞ্জ পৌর শহরের চাউকাউরিয়া পশ্চিমপাড়ায় বাবুল চিশতি শিল্প পার্কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ২০১৮ সালে বাবুল চিশতি শিল্প পার্কের প্রতিষ্ঠাতা মাহবুবুল হক বাবুল চিশতি দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার পর থেকে রাতের আঁধারে বাবুল চিশতি শিল্প পার্কের ভেতরে একের পর এক যন্ত্রাংশ ও মালামাল চুরি হয়। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় লুটের মহোৎসব চলে বাবুল চিশতির শিল্প পার্কে। এ সময় শিল্প পার্কের ভেতরে বকশীগঞ্জ জুট মিলের মূল্যবান কোটি কোটি টাকার মেশিন, যন্ত্রাংশ রাতের আঁধারে বিক্রি করে দেওয়া হয়।

৩ মার্চ সোমবার সকালে ওই শিল্প পার্কের কিছু মালামাল চুরি করে স্থানীয় একটি পুকুরে ফেলে দেওয়ার সময় স্থানীয় এলাকাবাসী সাজু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে দুপুরে বকশীগঞ্জ থানা পুলিশ পুকুর থেকে চোরাই মালামাল উদ্ধার করে। আটক সাজু মিয়াকে থানায় নিয়ে যায়।

বকশীগঞ্জ : পুকুরে বাবুল চিশতি শিল্প পার্কের মালামালের সন্ধানের পর সেখানে পুলিশ যায়। ছবি : বাংলারচিঠিডটকম

জনতার হাতে আটকের সময় সাজু মিয়া জানান, তিনি মিলের পাশের বাসিন্দা লাল ফকির নামে ব্যক্তির কাছ থেকে মালামালগুলো কিনেন। পরে লাল ফকিরের পরামর্শে তারই পুকুরে মালামালগুলো ডুবিয়ে রাখা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, বাবুল চিশতি শিল্প পার্কে চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

বকশীগঞ্জে বাবুল চিশতি শিল্প পার্কে চুরির মালামাল পুকুরে, আটক ১

আপডেট সময় ০৮:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫