ঢাকা ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

সরিষাবাড়ীতে আগুনে ঘর পুড়ে ছাই, অক্ষত পবিত্র কোরআন

সরিষাবাড়ী : প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অগ্নিকাণ্ডে ঘরের সব কিছু পুড়ে ছাই হলেও ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

১ মার্চ শনিবার দুপুরে পৌরসভার আরামনগর বাজার এলাকার মাহমুদা সালাম মহিলা কলেজ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলেন, ১ মার্চ দুপুরে উপজেলার আরামনগর এলাকায় তবারক বাবুর্চির ভাড়া বাসায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। আগুনে সব কিছু পুড়ে গেলেও অক্ষত অবস্থায় ছিল পবিত্র কোরআন শরিফ। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন মাষ্টার শহিদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট যায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সুত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে আগুনে ঘর পুড়ে ছাই, অক্ষত পবিত্র কোরআন

আপডেট সময় ০৮:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫