ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু

জামালপুর : স্মারক বেলুন উড়িয়ে তথ্য মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস। ছবি: বাংলারচিঠিডটকম

‘তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে জেলা প্রশাসনের সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি এই তথ্য মেলার আয়োজন করে।

সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরের সভাপতি শামীমা খানের সভাপতিত্বে তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মো. আলী আমজাদ দপ্তরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক, টিআইবি’র ক্লাস্টার কো অর্ডিনেটর মো. আরিফুল ইসলাম, তথ্য মেলা উদযাপন কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান স্বাধীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

জামালপুর : তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস। ছবি: বাংলারচিঠিডটকম

বক্তারা বলেন, অবাধ তথ্য প্রবাহের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধ করা সম্ভব। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সেবা প্রদানের মানসিকতা জনগণের প্রকৃত সেবা প্রাপ্তিতে সহায়ক। কিন্তু তথ্যের গোপনীয়তার ফলে প্রাপ্য সেবা থেকে অনেকেই বঞ্চিত হয়। সেক্ষেত্রে তথ্য অধিকার আইন প্রয়োগ ও বাস্তবায়ন অনিয়ম-দুর্নীতি রোধে বিশেষ ভূমিকা রাখতে পারে।

দুই দিনব্যাপী তথ্য মেলায় গণশুনানী, দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। তথ্য মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৯টি স্টল স্থান পেয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

জামালপুরে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু

আপডেট সময় ০৮:৪৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫