ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, বেশ ক’জন আহত

ফ্রান্সে এক আততায়ীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত ও বেশ ক’জন আহত হয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ওই ঘটনাকে ‘ইসলামপন্থী সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন। ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে নির্বাসনে পাঠানোর আদেশ দেওয়া হতে পারে।

ফ্রান্সের ম্যুলুজ থেকে এএফপি এ খবর জানায়।

জার্মান সীমান্তের কাছে প্রায় ১ লাখ ১০ হাজার লোকের নগরী মুল্যুজের একটি ব্যস্ততম বাজারের কাছে স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এই তাণ্ডব চালানো হয়।

ছুরিধারী সন্দেহভাজন ওই ব্যক্তিকে পরে প্রসিকিউটররা ৩৭ বছর বয়সী আলজেরিয়ান বংশোদ্ভূত হিসেবে শনাক্ত করেন। ২২ ফেব্রুয়ারি শনিবার তাকে পূর্বাঞ্চলীয় নগরী ম্যুলুজের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

সন্দেহভাজন ওই ব্যক্তির নাম উল্লেখ না করে স্থানীয় প্রসিকিউটর নিকোলাস হাইৎজ বলেন, সে ফ্রান্সের সন্ত্রাসী তালিকাভুক্ত।

স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলউ থানায় তার বক্তব্যে বলেছেন, ওই ব্যক্তির প্রোফাইলে ‘একজন সিজোফ্রেনিক’ বলে উল্লিখিত রয়েছে। রিটেইলউ বলেন, ফ্রান্স বারবার তাকে দেশ থেকে বহিষ্কারের চেষ্টা করেছে, কিন্তু আলজেরিয়া সে ব্যাপারে সহযোগিতা করতে অস্বীকার করেছে। তবে আলজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফ্রন্সে সম্প্রতি বেশ ক’বার ধারাবাহিক ছুরি হামলার ঘটনা ঘটেছে।

জানুয়ারিতে, ফ্রান্সের দক্ষিণে অ্যাপ্টের একটি সুপারমার্কেটে ৩২ বছর বয়সী এক ছুরিধারী ব্যক্তি এক ব্যক্তির ওপর হামলা চালিয়ে আহত করে। ২০২৩ সালের ডিসেম্বরে, আইফেল টাওয়ারের কাছে একজন জার্মান পর্যটককে ছুরিকাঘাতে হত্যার সন্দেহভাজন এক ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ আনা হয়।

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

ফ্রান্সে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, বেশ ক’জন আহত

আপডেট সময় ০৯:৪৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫