ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দেওয়ানগঞ্জে বাকপ্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার

ছবিটি প্রতীকী

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বাকপ্রতিবন্ধী এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। তার বয়স আনুমানিক ১৭ বছর। ২২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর চেংটিমারী সরকারপাড়ায় এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা গেছে, ২২ ফেব্রুয়ারি দুপুরে বাকপ্রতিবন্ধী ওই কিশোরীর বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে জাকিরুল (২০) ওই কিশোরীকে ইশারায় ডেকে বাড়ির পাশের ভুট্টাখেতে নিয়ে যায়। জাকিরুল সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

কিছুক্ষণ পর তার মা বাড়িতে ফিরলে ইশারায় সে তার মায়ের কাছে ঘটনার বর্ণনা দেয়। একই সাথে সে জাকিরুলকে দেখিয়ে দেয়। এ সময় জাকিরুল দ্রুত সেখান থেকে কেটে পড়েন। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদী হয়ে তার মেয়েকে ধর্ষণের অভিযোগে জাকিরুলকে আসামি করে ২৩ ফেব্রুয়ারি রবিবার সকালে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছে মামলা করেছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, পাথরেরচর চেংটিমারী সরকারপাড়ায় এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামি জাকিরুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জামালপুরে নিয়ে গিয়ে ওই কিশোরীর আইনসহায়ক ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে বাকপ্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার

আপডেট সময় ০৮:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫