ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ১৭ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের প্রস্তুত করতে ১৭ ফেব্রুয়ারি সোমবার দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে পাকিস্তান শাহিনসের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

পাকিস্তান শাহিনস নামে খেলবে পাকিস্তান ‘এ’ দলটি। জাতীয় দল থেকে বাদ পড়া খেলোয়াড়রা পাকিস্তান শাহিনসের হয়ে খেলবে। দলটির নেতৃত্ব দেবেন মোহাম্মদ হারিস।

টুর্নামেন্টে এটিই একমাত্র অনুশীলন ম্যাচ বাংলাদেশের। এরপর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিবে টাইগাররা। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।

২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিলো। ঐ আসরের সেমিফাইনালে খেলেছিলো টাইগাররা।

এবার হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। সরকারের অনুমতি না পাওয়ায় পাকিস্তানের মাটিতে কোন ম্যাচ খেলবে না ভারত। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিজেদের ম্যাচগুলো খেলবে টিম ইন্ডিয়া।

‘এ’ গ্রুপে ভারতের পর নিজেদের শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ দু’টি হবে যথাক্রমে- ২৪ ও ২৭ ফেব্রুয়ারি।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিদ হাসান, নাহিদ রানা।

পাকিস্তান শাহিনস : মোহাম্মদ হারিস (অধিনায়ক), আমির জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, মুসা খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মোকিম এবং উসামা মীর।

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ১৭ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

আপডেট সময় ০৮:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫