ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

বকশীগঞ্জে প্রাণিসম্পদ প্রকল্পের সুফলভোগীদের মাঝে মুরগি বিতরণ

বকশীগঞ্জ : প্রাণিসম্পদ প্রকল্পের সুফলভোগীদের মাঝে বিতরণ করা হয় মুরগি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের ৩০০ সুফলভোগীর মাঝে মুরগি বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি বিভাগের উদ্যোগে ২ নভেম্বর, রবিবার দুপুরে সাধুরপাড়া ইউনিয়নের কেবি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মুরগি বিতরণ করা হয়।

মুরগি বিতরণের সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, ভেটেরিনারি সার্জন ডাক্তার শাহরিয়ার মাহমুদ আরমান, কেবি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এইচ কবিরসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার. সাদিয়া আফরিন বলেন, উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সাধুরপাড়া ইউনিয়নে ৯৬টি, বগারচর ইউনিয়নে ১০৩টি ও মেরুরচর ইউনিয়নের ১০১টি পরিবারকে দুই মাস বয়সি ১৫টি করে সোনালী মুরগি বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। প্রতিটি সুফলভোগীকে মুরগগি টিকা দেওয়াসহ যাবতীয় সহযোগিতাও করা হবে।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

বকশীগঞ্জে প্রাণিসম্পদ প্রকল্পের সুফলভোগীদের মাঝে মুরগি বিতরণ

আপডেট সময় ১০:২৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫