ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

মাদারগঞ্জ : জাতীয় সমবায় দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত করা হয়েছে। ১ নভেম্বর, শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে খরকা হলরুমে গিয়ে শেষ হয়। এরপর হররুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা হাবিবুর রহমানর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, সমবায় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমবায়ের মাধ্যমে জনগণকে আত্মনির্ভরশীল করে তোলা সম্ভব। সবাইকে এই উদ্যোগে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি মনজুরুল ইসলাম মুসা, সাধারণ সম্পাদক মোস্তাক খান, চর মদনগোপাল রায়েরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মির্জা জিল্লুর রহমান।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

আপডেট সময় ১১:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫