ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

সরিষাবাড়ীতে অনুমোদনহীন ভবনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা

সরিষাবাড়ী : মুক্তিযোদ্ধা সংসদ মোড় এলাকায় ভবন নির্মাণ স্থানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার অনুমোদন ছাড়া ভবন নির্মাণের অপরাধে এক মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২ নভেম্বর, রবিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লিজা রিছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদ মোড় এলাকায় স্থানীয় বাসিন্দা লক্ষী চান চৌধুরী ও তার ছেলেরা পৌর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করছিলেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ২ নভেম্বর, দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভবন নির্মাণের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তারা জরিমানার টাকা পরিশোধ করেন।

অভিযোগে জানা গেছে, ৩১ অক্টোবর, শুক্রবার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাষ্ট্রীয় জমিতে অবৈধভাবে ভবন নির্মাণ করার অভিযোগে স্থানীয় কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে যান তথ্য সংগ্রহ করতে। সাংবাদিক পরিচয় পেয়ে সঞ্জয় চৌধুরী ও হৃদয় চৌধুরী ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন সাংবাদিকদে। একপর্যায়ে সাংবাদিকদের উপর হামলা চালান তারা।

এ ঘটনায় কালবেলা পত্রিকার সাংবাদিক ইসলাম হোসেন ও দৈনিক ঘোষণা পত্রিকার সাংবাদিক তৌকির আহমেদ হাসু গুরুতর আহত হয়। পরে দুই সাংবাদিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় দৈনিক কালবেলা পত্রিকার উপজেলার প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এছাড়া ১ নভেম্বর, শনিবার সন্ধ্যায় সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কেনো কাজ করা হচ্ছে বিষয়টি জানতে গেলে তার সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে তারা। পর পর দু’টি ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে নড়েচড়ে বসে প্রশাসন। ২ নভেম্বর দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ২০ হাজার টাকা জরিমানাসহ নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল এ প্রতিবেদককে বলেন, পৌর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভবন নির্মাণের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

সরিষাবাড়ীতে অনুমোদনহীন ভবনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ১০:১৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫