ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব-নিকাশ করছে ট্রাম্প প্রশাসন: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য সম্পর্কে ভুল হিসাব-নিকাশ করছে এবং এটি সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে।

গাজা উপত্যকা থেকে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনিকে বিতাড়িত করা, অঞ্চলের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ দাবি এবং দেশটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরায়’ পরিণত করার ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক।

গাজায় ইসরায়েলের হামলাকে গণহত্যার শামিল আখ্যা দিয়ে ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে দেশে ফেরার পথে ফেরার ফ্লাইটে সাংবাদিকদের এরদোয়ান বলেন, দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব করছে। এই অঞ্চলের ইতিহাস, মূল্যবোধ এবং সঞ্চয়কে উপেক্ষা করে এমন দৃষ্টিভঙ্গিতে জড়িত হওয়া উচিত নয়।

এরদোগান বলেন, তিনি আশা করছেন ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টির পরিবর্তে শান্তির জন্য পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন, যা তিনি নির্বাচনের সময় দিয়েছিলেন।

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব-নিকাশ করছে ট্রাম্প প্রশাসন: এরদোয়ান

আপডেট সময় ১০:১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫