ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

সরিষাবাড়ীতে মাথায় গাছ পড়ে গাছকাটা শ্রমিকের মৃত্যু

সরিষাবাড়ী : গাছচাপায় নিহত আব্দুল মজিদের বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গাছ পড়ে গাছকাটা শ্রমিক আব্দুল মজিদ ( ৫৫) নিহত হয়েছেন। ২৫ জানুয়ারি শনিবার বেলা ১১টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া মজিবর রহমান মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ তারাকান্দি গ্রামের মৃত লেফাসু মণ্ডলের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া আনু মণ্ডলের বাড়িতে একটি কদম গাছ কাটতে যান আব্দুল মজিদ ও তার লোকজন। গাছটি যাতে বৈদ্যুতিক তারের উপর না পড়ে সেই লক্ষ্যে রশি টেনে ধরেন। এ সময় আব্দুল মজিদের মাথায় গাছের একটি ডাল পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে নিহতের পরিবার ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

সরিষাবাড়ী : এই গাছচাপায় মারা যান আব্দুল মজিদ। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বাংলারচিঠিডটকমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সরিষাবাড়ীতে মাথায় গাছ পড়ে গাছকাটা শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৬:৫৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫