ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

জামালপুরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শাক-সবজি

জামালপুর : প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শাক-সবজি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন। ছবি: বাংলারচিঠিডটকম

‘প্লাস্টিক দিন, শাক-সবজি নিন’ এই শ্লোগানে জামালপুরে অভিনব উপায়ে অব্যবহৃত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন শীতকালীন শাক-সবজির বিনিময়ে এসব প্লাস্টিক বর্জ্য দিচ্ছে স্থানীয়রা।

২২ জানুয়ারি বুধবার দুপুরে জামালপুর পৌরসভার পাথালিয়া গুয়াবাড়িয়া এলাকায় চাইল্ড ফোরাম ও নগর উন্নয়ন কমিটি এই কর্মসূচির আয়োজন করে।

উন্নয়ন সংঘের কমিউনিটি ডেভেলপমেন্ট কর্সকর্তা সাব্বির হোসেন রিয়াদের সভাপতিত্বে উন্নয়ন সংঘের প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন, পাথালিয়া নগর উন্নয়ন কমিটির সহ-সভাপতি সাঈমা হামজা সিমি, উৎপাদক দলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, চাইল্ড ফোরামের সহ-সভাপতি রিমি আক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

জামালপুর : প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শাক-সবজি দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

এ সময় বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্য আমাদের পরিবেশকে দূষিত করছে ও মাটির উর্বরতা মারাত্মকভাবে হ্রাস করছে। আবার এই প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে ফেললেও বায়ূ দূষিত হয়। তাই পরিবেশকে সুন্দর রাখতে গৃহস্থালি ও অন্যান্য কাজে ব্যবহৃত প্লাস্টিকের জিনিস ব্যবহারের পর ফেলে না দিয়ে তা সংরক্ষণ করে পুনরায় ব্যবহার করা উচিত। তাই এসব ব্যবহার অনুপযোগী বা অতিরিক্ত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে তা বিক্রি করার উদ্যোগ নিয়েছে চাইল্ড ফোরাম।

প্রত্যেক পরিবারকে প্লাস্টিক বর্জ্য দিয়ে দিতে উৎসাহিত করতে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে প্রতীকী হিসেবে শীতকালীন বিভিন্ন শাক-সবজি দেওয়া হচ্ছে। সংগৃহীত এসব প্লাস্টিক বর্জ্য বিক্রি করে আর্থিক তহবিল গঠন করা হবে। জমাকৃত অর্থ ভবিষ্যতে শিশুদের কল্যাণে ব্যয় করা হবে।

পরে প্রায় অর্ধশত পরিবারের সদস্যরা বেগুন, শীম, ফুলকপি, কাঁচা মরিচ, মিষ্টি লাউসহ বিভিন্ন শাক-সবজির বদলে প্লাস্টিক বর্জ্য দিয়ে দেন। এছাড়াও শিশুদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জীবাণুনাশক, তুলা ও সাবান দেওয়া হয়। এভাবে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শাক-সবজি

আপডেট সময় ১০:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫