ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের

শপথ নেয়ার পরপরই বেশ কয়েকটি নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই বেশ কয়েকটি নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে আসার একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি।

ক্ষমতা গ্রহণের প্রথম দিনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিতে পারেন এমন আলোচনা আগে থেকেই ছিল। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই তিনি এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন।

ওয়াশিংটন থেকে এএফপি ২১ জানুয়ারি মঙ্গলবার এই খবর জানিয়েছে।

স্থানীয় সময় ২০ জানুয়ারি সোমবার ওভাল অফিসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার এক আদেশে স্বাক্ষর করার পর ট্রাম্প বলেছেন, ‘ওহ, এটা ছিল আমাদের একটা বড় পদক্ষেপ।’

কোভিড-১৯ মহামারি মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং তখনই তিনি এই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। পরে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর সে সিদ্ধান্ত বাতিল করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক এই সংস্থাটিতে বেশি পরিমাণ অর্থ দিতে হয়।

এই নির্বাহী আদেশটি যেহেতু ক্ষমতা গ্রহণের প্রথম দিনই স্বাক্ষরিত হয়েছে, তাই এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাকে আরও জোরদার করেছে।

এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় ০৯:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫